ঢাকা: গুলিস্তান বিআরটিসি কাউন্টার এর দক্ষিণ পাশে ভয়াবহ বিস্ফোরণে ৫ তলা ভবন (নিচ তলায় সেনিটারি দোকান, বাকি ফ্লোরগুলো ব্র্যাক ব্যাংকের অফিস) এবং তার পাশের ৭ তলায় একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ভবনই ধসে পড়েনি।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
