ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খন্দকার মুক্তাদিরের পক্ষে লন্ডনে আলোচনা সভা

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট–১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির-এর সমর্থনে লন্ডনে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনআরবি অ্যালায়েন্স ইউকে-এর উদ্যোগে গত সোমবার লন্ডনের একটি অভিজাত হলরুমে এ সভা আয়োজন করা হয়।

এনআরবি অ্যালায়েন্স ইউকের প্রধান সমন্বয়ক খন্দকার মুস্তাফিজ পায়েল-এর সভাপতিত্বে এবং সমন্বয়ক তোফায়েল বাসিত তপুর সার্বিক তত্ত্বাবধানে সভাটি পরিচালনা করেন পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট। আয়োজনে সহযোগিতা করেন আহমেদ শরীফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু।

সভায় ভিডিও বার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া-র রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফয়জুল হক, শামসুদ্দিন আহমদ শামীম, শামসুজ্জামান সাবুল, জিআর আহমদ, জকির হোসেন, মুবিন চৌধুরী ময়না, আফজল হেসেন, পাভেল আহমদ, সৈয়দ জাবেদ ইকবাল, মনসুর আহমেদ রুবেল, মনজুর আহমদ শাহনাজ, সামসুর রহমান, ইকবাল হোসেন, মিসবা উদ্দীন, সোহেল আহমদ সাদিক ও খলিল খান।

বক্তারা খন্দকার আব্দুল মুক্তাদিরকে একজন যোগ্য, পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে তার বিজয় নিশ্চিত করতে দেশে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি সিলেট–১ আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা সভায় প্রবাসীদের পোস্টাল ভোট সঠিকভাবে প্রেরণের বিষয়ে সচেতনতা ও উৎসাহ প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে খন্দকার মুস্তাফিজ পায়েল উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনের জন্য এনআরবি অ্যালায়েন্স ইউকের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

এছাড়াও বক্তব্য রাখেন শামীম তালুকদার, তারেকুর রহমান তুহিন, আনিসুর রহমান, লায়েক মিয়া, জুয়েল বক্স, রাসেদ আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯