ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে গাছবোঝাই পিকআপ খাদে, নিহত ২ শ্রমিক

সারাদেশ | মিল্টন বাহাদুর | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৫১ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি শহরের আসামবস্তি–কাপ্তাই সড়কে গাছের গুঁড়ি বোঝাই একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কোতোয়ালি থানার কামিলাছড়ি মগবান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকার বাসিন্দা সাদেক চাকমা (৩৮) ও মিলন চাকমা (৫০)। আহত শ্রমিকের নাম বিনয় চাকমা (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে গাছের গুঁড়ি বহন করে পিকআপটি কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। কামিলাছড়ি এলাকার একটি খাড়া ও ঢালু সড়কে ওঠার সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় পিকআপটি পেছনের দিকে গড়িয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা শ্রমিকরা গাছের গুঁড়ি ও পিকআপের নিচে চাপা পড়েন।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাদেক চাকমা ও মিলন চাকমাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম