ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় নার্সিং ইনস্টিটিউট ছাত্রী রেহেনার রহস্যজনক মৃত্যু

শিক্ষা | ব্যুরো প্রধান | খুলনা

(৩ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৩৫ অপরাহ্ন

banglahour

খুলনা নগরীর পুলিশ লাইন সংলগ্ন মুজগুন্নি আবাসিক এলাকায় একটি নার্সিং ইনস্টিটিউটের ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রেহেনা আক্তার (২০)। তিনি পিএইচডি মিডওয়াইফারি নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলের পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। সহপাঠীরা জানান, তারা রেহেনাকে হোস্টেল কক্ষের লোহার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, রেহেনা সদ্য ভর্তি হওয়া একজন নতুন শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়। ঘটনার পরপরই পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে এবং তারা খুলনার উদ্দেশে রওনা হয়েছেন।

মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯