ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশালে বহুতল ভবন ও স্কুলে আগুন, হতাহত হয়নি

শিক্ষা | ফয়সাল রাকিব | ব্যুরো প্রধান | বরিশাল

(২ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৪৭ অপরাহ্ন

banglahour

বরিশালে একটি বহুতল ভবন এবং একটি স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় দুটি আগুনই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহত হয়নি।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নগরের পুলিশ লাইন্স রোডের বিএস টাওয়ার এবং বান্দ রোডে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, মডেল স্কুলে ‘র‍্যাগ ডে’ অনুষ্ঠানের সময় ক্যাম্পাসের জেনারেটর রুমে হঠাৎ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দ্রুত ৯৯৯ নম্বরে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিদ্যালয়ের শিক্ষক অলক সরকার বলেন, “অগ্নিকাণ্ডে শিক্ষার্থীরা দৌড়াদৌড়ি শুরু করলেও দ্রুত ব্যবস্থা নেয়ায় বড় কোনো দুর্ঘটনা হয়নি।”

অন্যদিকে পুলিশ লাইন্স এলাকার বিএস টাওয়ারের সপ্তম তলায় একটি পার্লারের কার্নিশে রাখা এসি থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কোনো হতাহত হয়নি।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার জানান, উভয় ঘটনায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মডেল স্কুলে একটি প্যানেল বোর্ড পুড়ে গেছে; ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯