ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের ৭৭৫ শিক্ষার্থী পেল ফাহিম আল ট্রাস্টের বৃত্তি, ১৪ শিক্ষক পেল পেনশন ভাতা

শিক্ষা | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান | সিলেট

(২ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৫১ অপরাহ্ন

banglahour

সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৭৭৫ জন শিক্ষার্থী ফাহিম আল ট্রাস্টের বৃত্তি পেয়েছে। গত শনিবার জকিগঞ্জ উপজেলার মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি বিতরণ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্তদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। এছাড়া ২০২৫ সালে অবসরে যাওয়া ১৪ জন শিক্ষককে প্রথমবারের মতো ট্রাস্টের পেনশন ভাতা প্রদান করা হয়।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী ফাহিম আল চৌধুরী জানান, তার লক্ষ্য এলাকার উন্নয়ন এবং শিক্ষার প্রসার। তিনি বলেন, “এবার প্রথমবার ট্রাস্টের পক্ষ থেকে পেনশন স্কিম চালু করা হয়েছে। এটি সম্মানের উদ্যোগ। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জীবনে লক্ষ্য থাকা জরুরি, নতুবা এগিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি নিজের সফলতার পেছনে মায়ের দোয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, “যে দলের রাজনীতি করেন না কেন সবার প্রতি সম্মান থাকা উচিত।”

অনুষ্ঠানে প্রতি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩ জন করে মোট ২৪ জন শিক্ষার্থীকে কম্পিউটার ট্যাব, শিক্ষার্থীর পিতাকে ক্রেস্ট, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ২০টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৫শ, ২ হাজার ও দেড় হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

ট্রাস্টের সহসভাপতি এটিএম সেলিম চৌধুরীর সভাপতিত্বে ও সুপ্রিম কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ট্রাস্টের সদস্য সচিব সাব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ, শিক্ষক নেতা কুতুব উদ্দিন, মাওলানা মহি উদ্দিন, আব্দুল হামিদ, জয়েদ আহমদ, বদরুল ইসলামসহ অনেকে বক্তব্য রাখেন। ফাহিম আল চৌধুরীকে বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯