বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি)-তে অনুষ্ঠিত চার দিনব্যাপী আন্তর্জাতিক জিটিবি এক্সপোতে ব্যাপক সাড়া ফেলেছে আধুনিক প্রযুক্তিনির্ভর সেলাই মেশিন ব্র্যান্ড গোল্ড স্টিচ। বিশ্বের বিভিন্ন দেশের সেলাই মেশিন ও এক্সেসরিজ প্রস্তুতকারকদের অংশগ্রহণে আয়োজিত এই প্রদর্শনীতে গোল্ড স্টিচের নতুন উদ্ভাবনগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।
মেলায় গোল্ড স্টিচের Z6-L অটোমেটিক লেজার পকেট ওয়েলটিং মেশিন বিশেষ আলোচনায় উঠে আসে। সম্পূর্ণ স্বয়ংক্রিয় এই মেশিন কোনো অতিরিক্ত সহায়তা ছাড়াই দ্রুত ও নিখুঁতভাবে পকেট তৈরি করতে সক্ষম, যা পোশাক শিল্পে সময় ও শ্রম সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়াও প্রদর্শনীতে তুলে ধরা হয় গোল্ড স্টিচ N68 এবং G4 লক স্টিচ মেশিন। এসব মেশিনের সেলাইয়ের মান সাধারণ সেলাই মেশিনের তুলনায় অধিক মজবুত ও টেকসই হওয়ায় গার্মেন্টস শিল্পের উদ্যোক্তাদের মধ্যে আগ্রহ দেখা যায়।
বাংলাদেশে গোল্ড স্টিচ ব্র্যান্ডের এসব আধুনিক মেশিন বাজারজাত করছে এস এন ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র উদ্যোক্তা থেকে শুরু করে বড় গার্মেন্টস কারখানার জন্য উন্নত প্রযুক্তির সেলাই মেশিন সরবরাহের মাধ্যমে দেশের পোশাক শিল্পের আধুনিকায়নে কাজ করে যাচ্ছে।
মেলায় এস এন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ফারিব ইবনে সামস, সেলস ম্যানেজার ফাইয়াজ আহমেদ রিমনসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা সার্বক্ষণিক উপস্থিত থেকে আগ্রহী ক্রেতা ও দর্শনার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহযোগিতা প্রদান করেন।
প্রদর্শনীতে অংশ নেওয়া দর্শনার্থীরা আশা প্রকাশ করেন, গোল্ড স্টিচের এই আধুনিক ও স্বয়ংক্রিয় মেশিনগুলো অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের পোশাক শিল্পের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
