ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী, বাল্যবিবাহ থেকে মুক্তির গল্প শোনালেন তরুণীরা

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ|জেলা প্রতিনিধি| কুড়িগ্রাম

(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৪ অপরাহ্ন

banglahour

কুড়িগ্রামের প্রত্যন্ত এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নে কাজ করা ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি কুড়িগ্রামে আরডিআরএস বাংলাদেশের কার্যালয়ে দিনব্যাপী এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও এমজেএসকেএস।

সমাপনী অনুষ্ঠানে রংপুর বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা জিলুফা সুলতানা বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কুড়িগ্রামে মানুষের জীবন বাস্তবতা তিনি সরাসরি দেখেছেন। তিনি বলেন, “একবার অষ্টমী চরে গিয়ে বাল্যবিবাহের যে ভয়াবহ চিত্র দেখেছি, তা এখনও ভুলতে পারিনি। এই ধরনের প্রকল্পগুলো মানুষের জীবন বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা সমাজসেবা কর্মকর্তা হুমায়ুন কবির, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হামিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, আরডিআরএস বাংলাদেশের কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রামের সমন্বয়কারী মো. মতিউর রহমান, অলিক রাংসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলার বিভিন্ন উপজেলার প্রকল্পে যুক্ত যুবক-যুবতী ও নারীরা উপস্থিত ছিলেন।

আলোচনায় জানানো হয়, কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘ সময় ধরে প্রকল্পটি বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অবস্থার পরিবর্তনে কাজ করে আসছে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিজেদের পরিবর্তনের অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরেন।

সমাপনীতে মিষ্টি নামের এক তরুণী বলেন, অষ্টম শ্রেণিতে পড়ার সময় তিনি বাল্যবিবাহের ঝুঁকিতে পড়েছিলেন। পরে পড়াশোনা চালিয়ে গেলেও দশম শ্রেণিতে আবারও একই পরিস্থিতির মুখোমুখি হন। নানা প্রতিকূলতার মধ্যেও পরামর্শ ও সহায়তায় তিনি ড্রাইভিং প্রশিক্ষণ নেন এবং বর্তমানে একজন বৈধ ও দক্ষ চালক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। মিষ্টি বলেন, বাল্যবিবাহ থেকে রক্ষা পাওয়াই তাঁকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে দিয়েছে।

আয়োজকরা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও তরুণদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে ইতিবাচক পরিবর্তন আরও দৃশ্যমান হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম