ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান যুবাদের শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা | এমদাদুল ইসলাম ভূট্টো |জেলা প্রতিনিধি| ঠাকুরগাঁও

(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১:৩৪ অপরাহ্ন

banglahour

“সুশিক্ষার অধিকার ছেলে-মেয়ে সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী, শিশু ও যুবাদের শিক্ষায় উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে খ্রিস্টান সম্প্রদায়ের যুবাদের নিয়ে একটি শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথিসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের এডুকেশন স্পেশালিস্ট মার্গারেট মালাকার, প্রকল্প কর্মকর্তা রিমো রনি হালদার ও প্রকল্প ব্যবস্থাপক ভুজেন্দ্রনাথ সিংহ।

অনুষ্ঠানে নারী, শিশু ও যুবাসহ শতাধিক অংশগ্রহণকারী শিক্ষার গুরুত্ব, অধিকার ও সচেতনতা নিয়ে আলোচনা করেন। পরে অংশগ্রহণকারীদের নিয়ে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯