ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হজের প্রশিক্ষণ হজ পালন সহজ করে দেয় -ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ মার্চ ২০২৩, শুক্রবার, ৮:৩৭ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, সুন্দর ও সঠিকভাবে পবিত্র হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষাঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা গেলে হজ পালন সহজ হয়।

প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকারী- বেসরকারী সকল হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনা হচ্ছে। জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরীর মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে  নির্ধারিত সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী  বৃহস্পতিবার হজ অফিস আশকোনা, ঢাকায়  হজ অফিস ঢাকা আয়োজিত ১৪৪৪ হিজরি/২০২৩ সালে নিবন্ধিত হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ  (ToT) অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীগণ আল্লাহর ঘরের মেহমান। বাংলাদেশ হতে গমনকারী অধিকাংশ হজযাত্রী সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয়  করে হজ পালন করেন। তাই ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে জীবনের একবার মাত্র ফরজ এ ইবাদত  সঠিকভাবে পালন করা যাবে।


হজের শরয়ী আমল, নিয়ম-কানুন সম্পর্কে সম্মক ধারনা দিতে হবে। একই সাথে বাংলাদেশ পর্ব, সৌদি আরব পর্ব, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় করণীয়, বিমানে যাতায়াত, সুস্থতার জন্য করণীয় বিষয়েও ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে। বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে আল্লাহর ঘরের মেহমান সন্মানিত হজ যাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনে যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সুযোগ  সুবিধাসহ হজযাত্রীদের কল্যাণে বাংলাদেশ ও সৌদি আরব সরকার প্রদত্ত প্রতিটি সেবাকে তাদের নিকট যথাযথ ভাবে তুলে ধরতে হবে। সেজন্য হজ গাইড ও হজযাত্রী সকলকে ভালো ভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।  একইভাবে প্রশাসনিক দল, স্বাস্থ্যসেবা দানকারী দলের সদস্য ও হজ ব্যবস্থাপনায় যুক্ত প্রতিটি ব্যক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত হয়ে হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মোঃ মতিউল ইসলাম এর সভাপতিত্বে ও উপসচিব (হজ) আবুল কাশেম মোঃ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন হজ অফিস, ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ ( হাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমেদ সরদার প্রমুখ। 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯