ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

শিক্ষা | রিপন সারওয়ার| জেলা প্রতিনিধি | ময়মনসিংহ

(২ মাস আগে) ২২ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আয়েশা উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার জেসমিন খান। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, জীবনমুখী শিক্ষা নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম জোরদার, বিদ্যালয়ে সুশৃঙ্খল ও সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলা, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা এবং বর্তমান শিক্ষাব্যবস্থার নানা চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অতিথিদের সঙ্গে অভিভাবক ও সুধী সমাজের প্রতিনিধিদের খোলামেলা মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেসমিন খান বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতন ভূমিকার বিকল্প নেই। বিশেষ করে একজন মা যদি সন্তানের পড়াশোনার প্রতি নিয়মিত নজর রাখেন, তবে শিক্ষার্থীর ফলাফল ইতিবাচক হয়। তিনি আরও বলেন, অভিভাবকদের উচিত নিয়মিত বিদ্যালয়ে এসে সন্তানের খোঁজখবর নেওয়া, যাতে পড়াশোনায় অবহেলার সুযোগ না থাকে। দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদান ও অনুশীলনের ব্যবস্থা নেওয়ার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে প্রতি তিন মাস অন্তর নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজনের আহ্বান জানান তিনি। এতে শিক্ষার মান আরও বাড়বে এবং বিদ্যালয়ের সুনাম ও মর্যাদা সুদৃঢ় হবে বলে মন্তব্য করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষিকা মমতা রানী দত্ত, আমীর হামজা, জাহানারা বেগম, মোহাম্মদ আমিনুল ইসলাম ও তারা মিয়া। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ইস্যাফিল, শিলা রানী দাস, শারমিন আক্তার ও নাসরিন আক্তার।

অনুষ্ঠান শেষে অভিভাবকেরা বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত করার দাবি জানান।

 

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯