খুলনা: ফুলতলার ১১টি মসজিদে একাধারে ৪০ দিন ফজর এবং এশার নামাজ জামায়াতের সঙ্গে আদায় করে সাইকেল উপহার পেয়েছে ৫-১০ বছরের ২৩ শিশু।
বৃহস্পতিবার (৯ মার্চ) খুলনার ফুলতলার মধ্যডাঙ্গার জুড়োকোটে মসজিদুল মোমেনীননে আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দীনের পক্ষ থেকে এসব সাইকেল দেওয়া হয়।
উপহার প্রদান অনুষ্ঠানে বক্তরা বলেন, শিশুকাল থেকেই একজন শিশু যদি নামাজে অভ্যস্ত হয় তাহলে সে বড় হয়েও নামাজি ও নৈতিকতাবান হবে। সেই চিন্তাধারা থেকেই শিশুদের নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
