ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ মহড়া অনুষ্ঠিত মোংলায়

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু | জেলা প্রতিনিধি| বাগেরহাট

(৫ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৭:১৮ অপরাহ্ন

banglahour

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে আয়োজনের লক্ষ্যে মোংলায় নৌবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সশস্ত্র বাহিনী পৌর শহর প্রদক্ষিণ করে। মহড়া পরবর্তীতে সোনাইলতলা ইউনিয়নসহ অন্যান্য ইউনিয়ন প্রদক্ষিণ করবে।

মহড়া চলাকালে বিভিন্ন স্থানে গণসচেতনতা মূলক প্রচারণা পরিচালনা করা হয়। এছাড়াও উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকার ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড।

বাগেরহাট কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেসবাউল ইসলাম জানান, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এছাড়া তারা অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে।

মহড়া ও টহল কার্যক্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯