ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অসহায় মানুষের পাশে মানবিক মানুষ হিসেবে তারেক রহমান থাকবেন: বিএনপি নেতারা

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১:৩৪ পূর্বাহ্ন

banglahour

দেশের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে আগামীতেও তারেক রহমান মানবিক মানুষ হিসেবে সবার পাশে থাকবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

শনিবার বিকেলে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্সে তারেক রহমানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘সবার আগে হাসি মুখ’-এর প্রিমিয়ার শোতে বক্তারা এসব কথা বলেন।

বিএনপি নেতারা বলেন, অতীতেও তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে নীরবে ও নিভৃতে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য তার এই মানবিক সহায়তার অনেক দিক এতদিন সাধারণ মানুষের অজানা ছিল, যা এই তথ্যচিত্রের মাধ্যমে উঠে এসেছে।

তারা আরও বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমান একই মানবিক চেতনায় লাখো মানুষের পাশে দাঁড়াবেন এবং কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

বক্তারা জানান, ‘সবার আগে হাসি মুখ’ তথ্যচিত্রে তারেক রহমানের মানবিক উদ্যোগ, সামাজিক দায়িত্ববোধ এবং মানুষের প্রতি তার সহমর্মিতার নানা দিক তুলে ধরা হয়েছে।

প্রিমিয়ার শোতে বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিশিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯