ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না: তারেক রহমান

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৩ ঘন্টা আগে) ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০০ পূর্বাহ্ন

banglahour

বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর গৌরব ও সম্মান রক্ষা করা দেশের দায়িত্ব এবং সেই গৌরব সেনাসদস্যদেরই অক্ষুণ্ন রাখতে হবে।

এক বক্তব্যে তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে সবসময় রাজনীতি বিষয়ে সচেতন থাকতে হবে এবং কোনো গোষ্ঠীর স্বার্থে বিলীন হওয়া যাবে না। বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীর পেশাদারিত্ব, মর্যাদা ও সম্মান সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ২০০৯ সালের বিডিআর পিলখানা হত্যাযজ্ঞ দিবসকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করা হবে। এ ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

তারেক রহমান বলেন, একই সঙ্গে বিএনপি সরকার গঠন করলে বিডিআর নাম ও পোশাক পুনর্বহাল করা হবে। এর মাধ্যমে বাহিনীর ঐতিহ্য ও ইতিহাসকে সম্মান জানানো হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, একটি শক্তিশালী, পেশাদার ও রাজনীতির ঊর্ধ্বে থাকা সেনাবাহিনীই রাষ্ট্রের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রধান ভরসা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯