ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফরিদপুর-৪ আসনে উত্তপ্ত পরিবেশের দাবি স্বতন্ত্র প্রার্থীর, এজেন্ট নিয়ে শঙ্কা

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি।

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৭:১৭ অপরাহ্ন

banglahour

ফরিদপুর-৪ সংসদীয় আসনে নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ। তিনি দাবি করেন, বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের কারণে এলাকায় ভয়ভীতি ও হুমকির পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি ভোটকেন্দ্রে এজেন্ট দেওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি।


বুধবার চরভদ্রাসন উপজেলায় তাঁর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মুজাহিদ বেগ। তিনি ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এবং জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা মো. সারোয়ার হোসেন।


মুজাহিদ বেগ বলেন,
আমার আসনের নির্বাচনী মাঠ খুব উত্তপ্ত। প্রতিদিন আমার সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। একটি হাসপাতালেও বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গভীর রাতে ডিবি পরিচয়ে সশস্ত্র লোকজন হুমকি-ধমকি দিচ্ছে।”
তিনি আরও বলেন,
নারী কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে, পুরুষ কর্মীদের রাতে তুলে নেওয়া হচ্ছে। নির্বাচনের পর কেউ ঘরে থাকতে পারবে না—এমন হুমকিও দেওয়া হচ্ছে। এতে আমরা জীবনের শঙ্কায় রয়েছি।”
এজেন্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,
আমাদের কোনো এজেন্ট যেন কেন্দ্রে যেতে না পারে, সে জন্য পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। যাদের আমি এজেন্ট করেছি, তাদের ধানের শীষের ব্যাজ লাগিয়ে বাড়ি যেতে বাধ্য করা হচ্ছে।


তিনি অভিযোগ করেন, প্রতিটি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর মধ্যে সদরপুর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সব কেন্দ্র, ভাঙ্গা উপজেলার মহেশ্বরদি মৌজার কেন্দ্র, ভাঙ্গা সদরের সব কেন্দ্র, আজিমনগর ইউনিয়ন, চরভদ্রাসন সদর ও হরিরামপুর ইউনিয়নের সব কেন্দ্র এবং চরাঞ্চলের কেন্দ্রগুলো বেশি ঝুঁকিতে রয়েছে।


প্রশাসনের সহযোগিতা কামনা করে মুজাহিদ বেগ বলেন,
“প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এই আসনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন চাই।”
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেন,
“নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। চারটি আসনে ২৮টি টিমে ৭১৬ জন সেনাসদস্য, ১৩ প্লাটুন বিজিবি, ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। এছাড়া ৮৭টি ডেডিকেটেড ফোর্স ইউনিট কাজ করছে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম