ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে: নজরুল ইসলাম খান

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৩ পূর্বাহ্ন

banglahour

সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো ধরনের ষড়যন্ত্র বা নির্বাচন বানচালের চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “যাদের নির্বাচনে পরাজয় নিশ্চিত, তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। তারা বিভিন্ন কৌশলে পরিস্থিতি ঘোলাটে করতে চায়। কিন্তু বিএনপি এসব অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।”

তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এ বিষয়ে কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে উদ্বেগ ও দাবি তুলে ধরা হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, “এই সময়ে সৈয়দপুর বিমানবন্দরে একটি দলের নেতার কাছে বিপুল পরিমাণ টাকা ধরা পড়ার ঘটনা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। নির্বাচনকে প্রভাবিত করতে অর্থের অপব্যবহার হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।”

তিনি দাবি করেন, নির্বাচনকে ঘিরে অর্থ ও ক্ষমতার অপপ্রয়োগ বন্ধে নির্বাচন কমিশনকে আরও কঠোর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে জনগণের আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম