ঢাকা, ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অর্ধ কোটি টাকাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক

রাজনীতি | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৬ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

banglahour

পটুয়াখালীর কলাপাড়ায় অর্ধকোটি টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজল মৃধা (৪১) কে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার রাত ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।


এ সময় তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি টহল দল অভিযান পরিচালনা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হাসানের উপস্থিতিতে সন্দেহভাজনের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে নগদ ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মকর্তা মো. রাব্বি ইসলাম রনি, এনএসআই প্রতিনিধি, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রাথমিকভাবে এ টাকার সঙ্গে নির্বাচনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করেছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম