ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে কেন্দ্রভিত্তিক গণনার পাশাপাশি চলছে পোস্টাল ব্যালট গণনা

রাজনীতি | ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১২ অপরাহ্ন

banglahour

সাধারণ ভোট গণনার পাশাপাশি সিলেটে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয়েছে পোস্টাল ব্যালটের গণনা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় সকল প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বক্সের গণনা কার্যক্রম উদ্বোধন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলম।


তিনি জানান, এবারে সিলেটের ৬টি সংসদীয় আসনে মোট ৪৫ হাজার ৫৮৫টি পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন হয়েছিল। এর মধ্যে ভোট পড়েছে ৩১ হাজার ৯৪৯টি এবং বাতিল হয়েছে ৩ হাজার ১১৬টি।


রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, মোট বৈধ পোস্টাল ভোট গণনা হবে ২৮ হাজার ৫৩৩টি। আসনভিত্তিক পোস্টাল ব্যালট গণনা শেষে প্রতিটি প্রার্থীর প্রাপ্ত মোট ভোটের সঙ্গে তা যুক্ত করা হবে।
আসনভিত্তিক পোস্টাল ভোটের সংখ্যা হলো।

সিলেট-১ আসনে: ১,৮৯৩টি

সিলেট-২ আসনে: ৩,৩০৩টি
সিলেট-৩ আসনে: ৪,৩০৫টি
সিলেট-৪ আসনে: ৩,৩৭৭টি
সিলেট-৫ আসনে: ৫,৫৪৯টি
সিলেট-৬ আসনে: ৬,৪৭৭টি
তিনি জানান, পুরো প্রক্রিয়া স্বচ্ছতা ও নিয়ম মেনেই সম্পন্ন করা হচ্ছে এবং প্রার্থীদের প্রতিনিধিদের সামনে ফলাফল সংরক্ষণ করা হচ্ছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম