ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সরকার গঠন উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন নিশ্চিত হওয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে দলটি সারাদেশে বিশেষ ধর্মীয় কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে অবস্থানরত আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সারাদেশের বিএনপির উদ্যোগে দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে এই দোয়ার আয়োজন করা হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জন করলেও বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল বা সভা আয়োজন করা হবে না। দলটি শান্তিপূর্ণ ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকাসহ সারাদেশের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিজ নিজ এলাকার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে সারাদেশের মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষের প্রতি সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির এই কর্মসূচিকে নির্বাচন-পরবর্তী সময়ে দলটির সংযত ও ধর্মীয় মূল্যবোধভিত্তিক অবস্থানের প্রতিফলন হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম