ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার রাজনীতিতে বড় ধরনের মেরুকরণ দেখা গেছে। জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে বেসরকারিভাবে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীরা এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। স্বাধীনতার পর কুষ্টিয়ার নির্বাচনী ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত তিনটি আসনে বিজয়ী হয়ে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে।
কুষ্টিয়া–১ (দৌলতপুর): বিএনপির বাচ্চু মোল্লার বড় জয়
এই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছেন। ১৩৫টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে থাকেন।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা (ধানের শীষ): ১,৬৫,০৮৫ ভোট
মাওলানা বেলাল উদ্দিন (দাঁড়িপাল্লা): ৮৫,০৮৫ ভোট
কুষ্টিয়া–২ (মিরপুর–ভেড়ামারা): জামায়াতের আব্দুল গফুরের বাজিমাত
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল গফুর প্রায় ৪৬ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
মো. আব্দুল গফুর (দাঁড়িপাল্লা): ১,৮৯,৮১৬ ভোট
ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী (ধানের শীষ): ১,৪৩,২৮২ ভোট
কুষ্টিয়া–৩ (সদর): মুফতি আমির হামজার বিপুল বিজয়
বহুল আলোচিত এই আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
মুফতি আমির হামজা (দাঁড়িপাল্লা): ১,৮০,৬৯০ ভোট
প্রকৌশলী জাকির হোসেন সরকার (ধানের শীষ): ১,২৬,৯০৯ ভোট
ব্যবধান: ৫৩,৭৮১ ভোট
কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা): হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতের জয়
এই আসনে শেষ পর্যন্ত তুলনামূলক কম ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত প্রার্থী মো. আফজাল হোসেন।
মো. আফজাল হোসেন (দাঁড়িপাল্লা): ১,৪৬,২০৪ ভোট
সৈয়দ মেহেদী আহমেদ রুমী (ধানের শীষ): ১,৩৮,৫৭৪ ভোট
ব্যবধান: ৭,৬৩০ ভোট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
