ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে খন্দকার মুক্তাদির

রাজনীতি | ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৬:৫২ অপরাহ্ন

banglahour

সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা মহানগরের হাতিমবাগ এলাকায় মাওলানা হাবিবুর রহমানের বাসভবনে যান মুক্তাদির। এ সময় উভয়ে একে অপরকে মিষ্টিমুখ করান এবং আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় করেন।


নবনির্বাচিত এমপি খন্দকার মুক্তাদির সিলেটের উন্নয়ন ও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


এ সময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম