ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনার ৬ আসনের ফলাফল: ৪টিতে বিএনপি, ২টিতে জামায়াত — দুই আসনে নাটকীয় জয়

রাজনীতি | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৬ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি আসনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত বেসরকারি ফলাফলে চারটি আসনে বিএনপি এবং দুটি আসনে জামায়াতে ইসলামী প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দুটি আসনে জামায়াত প্রার্থীর জয় ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


আসনভিত্তিক ফলাফল
খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা)
ধানের শীষ প্রতীকে বিএনপির আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। ব্যবধান ৫০ হাজার ৯০২।


খুলনা-২ (সদর–সোনাডাঙ্গা, কেসিসি ১৬–৩১ নং ওয়ার্ড)
১৫৮টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। দীর্ঘদিন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এ আসনে জামায়াতের জয়কে নাটকীয় হিসেবে দেখছেন স্থানীয়রা।


খুলনা-৩ (কেসিসি ১–১৫ নং ওয়ার্ড ও দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা–যোগীপোল)
বিএনপির রকিবুল ইসলাম বকুল ধানের শীষ প্রতীকে ৭৩ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৩ হাজার ৫০৫ ভোট।


খুলনা-৪ (রূপসা–তেরখাদা–দিঘলিয়া)
বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন।


খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা)
বিএনপির মোহাম্মদ আলী আসগার লবি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ভোটের ব্যবধান ২ হাজার ৭০২। এ আসনে মোট ভোটার ৪ লাখ ২ হাজার ৭৯৮ এবং কেন্দ্র ১৫০টি।
খুলনা-৬ (কয়রা–পাইকগাছা)


জামায়াতে ইসলামী প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন এস এম মনিরুল হাসান বাপ্পি।
সর্বশেষ বেসরকারি ফলাফলে খুলনার ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুটিতে জামায়াতে ইসলামী প্রার্থীরা জয়লাভ করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের মতে, নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম