ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বিএনপির বিজয়ে দলীয় কার্যালয়ে উৎসবের আমেজ, ফুল দিয়ে বরণ “এলাকাবাসীকে দেওয়া প্রতিশ্রুতি পালনে আপ্রাণ চেষ্টা করবো”—এ্যাড. দীপেন দেওয়ান

রাজনীতি | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৭:০৩ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি-২৯৯ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী এ্যাডভোকেট দীপেন দেওয়ান বিজয়ী হওয়ায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করলে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ২১৪টি কেন্দ্রের ফলাফল ও পোস্টাল ব্যালট গণনা শেষে এ্যাডভোকেট দীপেন দেওয়ান মোট ২ লাখ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। এছাড়া গণভোটে ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৬৯৯টি।


ফলাফল ঘোষণার পর সকাল থেকেই শতশত নেতাকর্মী রাঙ্গামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভিড় করেন। পরে নবনির্বাচিত এমপি এ্যাডভোকেট দীপেন দেওয়ান কার্যালয়ে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান।


এ সময় উপস্থিত ছিলেন ৯ম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মিসেস মৈত্রী চাকমা, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিজয়োত্তর বক্তব্যে এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি পার্বত্যবাসীর বিজয়। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, যা গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।


তিনি আরও বলেন, “আমি এলাকাবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা করবো। রাঙ্গামাটির পরিচয় সাম্প্রদায়িক সম্প্রীতি। এখানে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে, কোনো বৈষম্য থাকবে না। শিক্ষা, স্বাস্থ্য, নারী ও যুবকদের কর্মসংস্থানসহ সবক্ষেত্রে উন্নয়নে কাজ করবো।


রাঙ্গামাটিতে বিএনপির এ বিজয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকদের মাঝেও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম