ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলির অভিযোগ: নির্বাচনের ফল স্থগিত ও পুনঃতদন্তের দাবি

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ১২:০৫ অপরাহ্ন

banglahour

ঢাকা–১৪ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় মিরপুর–১ এলাকার চিড়িয়াখানা রোডে রোহানি সুপারমার্কেট সিটিতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

লিখিত বক্তব্যে তুলি অভিযোগ করেন, নির্বাচনের দিন একাধিক কেন্দ্রে তার সমর্থিত পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ব্যালট পেপার ছিনতাই এবং জাল ভোট প্রদানের মতো ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি। এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত না হলে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে বলে সতর্ক করেন এই প্রার্থী।

তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর আগেই সন্দেহজনক পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচন চলাকালে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বিরোধী পক্ষের এজেন্টদের বসতে দেওয়া হয়নি এবং ভোট গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তুলি বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল অবিলম্বে স্থগিত করে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। প্রয়োজনে পুনঃভোট গ্রহণেরও দাবি জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, জনগণের রায় বিকৃত করার যে কোনো অপচেষ্টা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান এর উপদেষ্টা ড. মাহদী আমীন, ঢাকা–১৪ টিম লিডার ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ দলীয় নেতাকর্মীরা।

তুলি জানান, প্রমাণাদি সংগ্রহ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে। প্রয়োজনে আইনি পদক্ষেপও নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম