ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অন্তর্র্বতী সরকারের কেউ নতুন মন্ত্রিসভায় যাওয়া ন্যায়সঙ্গত নয়: ডা. শফিকুর রহমান

রাজনীতি | শাহরিয়ার রহমান

(৬ মাস আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ১২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:০১ অপরাহ্ন

banglahour

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ শেষে ১১ দলীয় জোটের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে। ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্র্বতী সরকারের কেউ নতুন সরকারে যোগ দেওয়া ন্যায়সঙ্গত নয়। জাতীয় সংসদ ভবনে শপথ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, দেশ গঠনের কাজে সরকারকে সহযোগিতা করা হবে, তবে জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা হবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা বাস্তবায়নে সংসদের ভেতরে-বাইরে এবং আইনি লড়াইয়ের মাধ্যমে ভূমিকা রাখবে ১১ দল।

শপথ গ্রহণ শেষে ১১ দলীয় জোট গণমাধ্যমকে তাদের প্রস্তাবিত বিরোধীদলীয় নেতৃত্বের নামও জানায়। বিরোধীদলীয় নেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে ডা. শফিকুর রহমান-এর নাম। বিরোধীদলীয় উপনেতা হিসেবে প্রস্তাব করা হয়েছে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে এবং বিরোধীদলীয় হুইপ হিসেবে প্রস্তাব করা হয়েছে নাহিদ ইসলাম-কে।

শপথ শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের বিপ্লবের আকাঙ্ক্ষা এবং সাম্প্রতিক গণভোটের রায়কে সম্মান জানানো সবার নৈতিক দায়িত্ব। দায়িত্ববোধ থেকেই তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও জানান, সংসদীয় কার্যক্রমের পাশাপাশি রাজপথ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ১১ দলীয় জোট। গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করা এবং জনস্বার্থ রক্ষাই হবে তাদের প্রধান লক্ষ্য।

ত্রয়োদশ জাতীয় সংসদে ১১ দলীয় জোটের এই অবস্থান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, সংসদের ভেতরে বিরোধী দল হিসেবে তাদের ভূমিকা কতটা কার্যকর হয় এবং সরকারের সঙ্গে রাজনৈতিক ভারসাম্য রক্ষায় তারা কী কৌশল গ্রহণ করে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম