ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০.০৩০ গ্রাম হেরোইন ও নগদ ৩ লাখ ৫৬ হাজার ৭২০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃতরা হলেন সুমন মিয়া (৩০) ও মমতা (২৭)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এ সময় মাদক বিক্রয়কালে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, আটককৃতদের হেফাজত থেকে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০.০৩০ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৩ হাজার টাকা।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
