ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

রাজনীতি | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৬ মাস আগে) ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৭:০১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান-এর স্বাস্থ্যের খোঁজখবর নিতে পূর্বাচলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল-এ গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান। সেখানে কিছু সময় অবস্থান করে সেলিমা রহমানের শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজখবর নেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করার বিষয়েও তিনি সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন বলে জানা গেছে।

হাসপাতাল পরিদর্শন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশবাসীর কাছে বেগম সেলিমা রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সেলিমা রহমান বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি পরে জানানো হতে পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম