আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুৎফুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে হাবিবা মীরা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজনীন সুলতানাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
