ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভারত থেকে মোংলায় এলো চাল

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৩:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২০ অপরাহ্ন

banglahour


ভারত থেকে সিদ্ধ চাল নিয়ে ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন` জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে। চালের মান পরীক্ষার জন্য রোববার (১৫ মার্চ) তা সংগ্রহ করে ল্যাব পাটানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা: আব্দুল সোবহান সরদার ।


তিনি জানান, ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজে করে ভারত থেকে সরকার টু সরকার চুক্তির আওতায় আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে।

রোববার (১৫  মার্চ) সকালে  জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের  চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক খুলনার এসকে মশিয়ার রহমান।

ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ার পর চাল খালাস শুরু হবে।

খালাসকৃত চাল নৌযানে করে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন খাদ্য গুদামে সংরক্ষণের জন্য পাঠানো হবে।

চাল খালাসে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।


সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহা: আব্দুল সোবহান সরদার আরও জানান, সরকারি চুক্তির আওতায় ভারত, পাকিস্তান ও মায়ানমার থেকে মোট ৮ লাখ টন চাল আমদানি করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯