ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক হলেন সোহেল হোসনাইন কায়কোবাদ

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম প্রতিনিধি।

(২ মাস আগে) ১৫ মার্চ ২০২৬, রবিবার, ৮:২৭ অপরাহ্ন

banglahour


কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হেসনাইন কায়কেবাদ। তিনি প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে। ইউনাইটেড প্রেসক্লাব, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সংসদসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন নতুন জেলা পরিষদ প্রশাসককে অভিনন্দন জানিয়েছেন।

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়।

জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল বলেন, "৩০ বছর আন্দোলন-সংগ্রামের প্রতিদান হিসেবে দলের চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছেন। কুড়িগ্রামের মানুষ অনেকদিন পর একজন অভিভাবক পেল। আমরা আশা করি সোহেল ভাই কুড়িগ্রামের মানুষের সেবা করার সুযোগ পেলেন। আমরা এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অগণিত জানাই।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, "বিএনপির চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমান ভালবেসে জেলার উন্নয়ন তরান্বিত করতে সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। আমরা এজন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানাই।"

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী হয়ে নির্বাচন অংশগ্রহণ করেন সোহেল হোসনাইন কায়কোবাদ। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাঁকে পরাজিত করার অভিযোগ রযেছে। নাটকীয় পরাজয়ের  ঘটনায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়ে।  এমতাবস্থায় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কেবাদকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়ায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। অনেকে এটিকে তাঁর ত্যাগের উপযুক্ত প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯