ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৫ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ১:৩৭ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইমন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।


সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের আচমিতা জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় ইমন মিয়াকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।


হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহত ইমন মিয়া আচমিতা ইউনিয়নের দক্ষিণ আচমিতা এলাকার হানিফ মিয়ার ছেলে। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঠিক কীভাবে বা কোন যানবাহনের চাপায় এ দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম