মোংলা বন্দরের জেটিতে কর্মরত প্রায় দুই হাজার শ্রমিককে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে । মোংলা বন্দর কর্তৃপক্ষ ও মোংলা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন (সিএন্ডএফ এজেন্ট) যৌথ ভাবে এই খাদ্য সহায়তা প্রদাণ করেন।
সোমবার (১৬ মার্চ) সকালে মোংলা বন্দরের প্রশাসনিক ভবনের সামনে এসব খাদ্য সামগ্রি বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ( ইএনডি ) ড.আনিসুর রহমান, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মোশারফ হোসেন ও সাধারন সম্পাদক মাহমুদুল চৌধুরী জনি।
শ্রমিকরা যাতে ঈদের দিন ভালো খেতে পারে বা থাকতে পারে তার জন্য এই সহায়তা দেওয়া হয়েছে ।
সট--মোশারফ হোসেন,সভাপতি , মোংলা কাস্টমস এজেন্ট এসোসিয়েশন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
