ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মাছ ধরতে জলমহল ইজারা নয় - প্রতিমন্ত্রী নুরুল হক নূর

সারাদেশ | মুজাহিদ প্রিন্স, পটুয়াখালী প্রতিনিধি।

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৫:৫৩ অপরাহ্ন

banglahour

প্রবাসী কল্যাণ, বৈদেশিক ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নূর বলেছেন, মাছ ধরতে এখন থেকে জেলেদের আর কোন ইজারা দিতে হবে না। “জাল যার, জল তার” এখন থেকে এই নীতি মেনে কাজ করা হবে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে পটুয়াখালীর গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, “অনেক সময় জেলেদের মাছ ধরতে গেলে ইজারার জন্য টাকা দিতে হয়। এখন থেকে এসব ক্ষেত্রে ইজারা যেন না দিতে হয় সেই ব্যবস্থা করা হবে। জাল যার, জল তার। যাদের জাল আছে তারাই মাছ ধরবে, এখানে কোনো ইজারা হবে না।” তিনি আরও বলেন, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বণ্টনের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। 

ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ, বয়স্ক ভাতাসহ বিভিন্ন সহায়তা কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। নুরুল হক নূর বলেন, “নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, চর এলাকার জমি উন্মুক্ত করে দেওয়া হবে। 

যাদের বৈধ দলিল আছে তারা যেন তাদের জমি ভোগ করতে পারেন সেই ব্যবস্থা করা হবে। আর যেসব জমি এক বছরের জন্য লিজ দেওয়া হয় সেগুলো প্রকৃত ভূমিহীনদের মাঝে বণ্টন করতে হবে।” তিনি বিএনপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ভূমিহীনদের একটি তালিকা তৈরি করে দিতে হবে, যাতে জমি বণ্টনের ক্ষেত্রে কোনো প্রভাবশালী ব্যক্তি বা বিত্তশালী সুবিধা নিতে না পারে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম