ঢাকা, ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে সুরক্ষাবঞ্চিত মেয়েদের মাঝে ঈদ উপহার বিতরণ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৬ মাস আগে) ১৬ মার্চ ২০২৬, সোমবার, ৮:২৮ অপরাহ্ন

banglahour

পবিত্র মাহে রমজানের বিদায়লগ্নে রহমত ও বরকতের ২৬তম দিনে সিলেটের খাদিম নগরে অবস্থিত সুরক্ষাবঞ্চিত মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।


‘হিউম্যান কেয়ার’-এর ব্যবস্থাপনায় এবং ‘বুম বক্স কমিউনিকেশনস’-এর সম্মানিত ডিরেক্টরের বিশেষ অর্থায়নে কেন্দ্রটিতে সুরক্ষাবঞ্চিত মেয়েদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় আয়োজকরা জানান, সমাজের মূলধারার বাইরে থাকা এসব বোন ও মেয়েদের মুখে ঈদের হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।


অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করে।


আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার সঙ্গে ভাগ করে নেওয়া যায়।” বুম বক্স কমিউনিকেশনস-এর মহতি অনুদান এবং হিউম্যান কেয়ার-এর নিরলস প্রচেষ্টায় এই উদ্যোগ সুরক্ষাবঞ্চিত মেয়েদের মুখে ঈদের আনন্দের হাসি ফুটিয়ে তুলেছে।
অনুষ্ঠানের শেষে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম