কিশোরগঞ্জের ভৈরবে ৭ শতাধিক অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় নিজ কার্যালয় থেকে এ ঈদ উপহার প্রদান করেন চেয়ারম্যান লিটন মিয়া।
এসময় নারী-পুরুষ মিলিয়ে ৭ শতাধিক মানুষের হাতে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
চেয়ারম্যান লিটন মিয়া জানান, প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী কালু মিয়ার পরিবারের পক্ষ থেকে প্রতি বছরই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও ৭ শতাধিক পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
