খুলনার জলাবদ্ধতা নিরসন এবং দখল হয়ে যাওয়া খাল পুনরুদ্ধারের লক্ষ্যে টিয়াবুনিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। এসময় তিনি বলেন, অতীতের ভুল-ত্রুটি ভুলে গিয়ে দল-মত নির্বিশেষে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পলি জমে খালটির নাব্যতা হারিয়ে যাওয়ায় এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। পুনঃখনন কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প দ্রুত সম্পন্ন হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
