ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম–২ আসনের এমপির গাড়ি খাদে, আহত ৩

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(৫ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৪৯ অপরাহ্ন

banglahour


কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদের বহনকারী গাড়ি ট্রাকের ধাক্কায় খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া উপজেলার বেইলি সেতু–সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা সংসদ সদস্যের ভাড়ায় চালিত মাইক্রোবাসটি কাউনিয়া বেইলি সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ সামান্য আহত হন। তবে গাড়িচালকসহ দুই সহযাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা সাজ্জাদ হোসাইন ইউনুছ বলেন, সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও বেপরোয়া যান চলাচলের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। বর্তমানে সংসদ সদস্য নিজ বাসায় আছেন এবং শঙ্কামুক্ত।
জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ বলেন, এটি পরিকল্পিত কোনো হামলা নয়; সড়ক দুর্ঘটনা। অনিরাপদ সড়কের কারণে এমন ঘটনা প্রায়ই ঘটছে। তিনি গুজব না ছড়ানোর আহ্বান জানান এবং এমপির সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম