ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করে স্মার্ট নগর গড়া হবে: সিসিক প্রশাসক

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৫৯ অপরাহ্ন

banglahour

সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক, নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।


মঙ্গলবার নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার প্রধান সড়কের বিআইডিসি পয়েন্ট থেকে টি-গার্ডেন এলাকা পর্যন্ত নবনির্মিত সড়কবাতির উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি ফলক উন্মোচন ও ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।


‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের উদ্বোধনকালে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং সিলেটকে পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে।
তিনি আরও বলেন, এই আলোকসজ্জা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারিতে থাকতে হবে।


প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, আধুনিক এলইডি লাইট স্থাপনের ফলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’-এর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা হয়েছে।


তিনি বলেন, এ উদ্যোগ বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি রাতের সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ বিদ্যুৎ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯