ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ১৭

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৯ মার্চ ২০২৩, রবিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৫ অপরাহ্ন

banglahour

পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের কাঠালবাড়ি সীমানা নামক এলাকায় খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রী বাহী বাস খাদে পড়ে ১৭ জন যাত্রীর প্রানহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩০। 

রোববার(১৯ মার্চ) সকালে দূর্ঘটনাটি ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের  কাঠালবাড়ির সীমানা  এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। সকাল সোয়া ৮ টা পর্যন্ত বাসের মধ্যে থেকে ১৪ জনের মতো যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে ও হাসপাতালে নেওয়ার পথে আরো ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো.মোফাজ্জেল হক জানান, নিহতদের উদ্ধার কাজ চলছে। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।'

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম