ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটে ৪৯৪তম ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৬ মার্চ ২০২৩, রবিবার, ১২:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৭ অপরাহ্ন

banglahour

মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দেশের ৪৯৪তম ফারার সার্ভিস স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। 

১৮ মার্চ শনিবার প্রধান অতিথি হিসেবে ফকিরহাট ফারার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নামের এই ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল এ সময় উপস্থিত ছিলেন।
 

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানিয়ে অভিবাদন মঞ্চ আরোহণ করেন। সেখানে একদল চৌকস অগ্নিসেনা মাননীয় প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন গ্রহণ করে মাননীয় সংসদ সদস্য ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন ফলক উন্মোচন করেন। এরপর শুভ উদ্বোধন বেলুন উড়ান। 

মাননীয় এমপি শেখ হেলাল উদ্দিন স্টেশন আঙিনায় একটি আম্রপালি বৃক্ষ রোপণ করেন। ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধনের পর দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। উল্লেখ্য, গণপূর্ত বিভাগ ৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে দেশের ৪৯৪তম এই ফারার স্টেশনটির নির্মাণ সম্পন্ন করেছে।
 

ফায়ার স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক জনাব মোহম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম অরিফুল হক, ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ, ফারার সার্ভিসের খুলনার বিভাগীয় প্রধান মামুন মাহমুদসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম