ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৭ মাস আগে) ৩০ মার্চ ২০২৬, সোমবার, ৭:২১ অপরাহ্ন

banglahour

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।


সোমবার সকালে খুলনা বিভাগীয় অডিটোরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা’র উদ্যোগে ১৩টি সংগঠনের সমন্বয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোহাম্মদ মনজুর আলম।


আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের পরিচালক মোভারঞ্জন সিকদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুরাইয়া সিদ্দীক এবং মানুষের জন্য ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর রুমা সুলতানা।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ রচনা ও উপস্থাপন করেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. খ ম রেজাউল করিম।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম