ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মহিলা দল নয়, কমিটি দিচ্ছেন বিএনপি প্রার্থী—এলাকায় সমালোচনার ঝড়

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৮ অপরাহ্ন

banglahour

ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আওতাধীন শাহ আলী থানার আংশিক পূর্ণাঙ্গ কমিটি প্রকাশকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই কমিটির প্যাডে দেখা যায়, ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির স্বাক্ষর রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীসহ দলীয় মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, প্রকাশিত ওই কমিটির বিষয়ে অবগত নন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ। এ নিয়ে যোগাযোগ করা হলে মহানগর উত্তর মহিলা দলের সভাপতি রুনা লায়লা বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই, তবে কমিটির প্যাডটি দেখেছি। থানা কমিটি দেওয়ার এখতিয়ার মহানগরের। কিন্তু এখানে একজন প্রার্থী কমিটি দিয়েছেন, যা নিয়মসঙ্গত নয়। নির্বাচনের আগে প্রার্থীর বিজয়ের স্বার্থে কিছু সংযোজন-বিয়োজনের সুযোগ থাকলেও নির্বাচন পরবর্তী সময়ে এমনটি করার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানিয়েছি।”

এদিকে মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব তামান্না বলেন, “বিষয়টি আমি দেখেছি। তুলি আমার ছোট বোনের মতো। তবে এটি তার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমরা কেন্দ্রীয় কমিটিকে অবগত করেছি, এখন পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”

দলীয় একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এভাবে কমিটি ঘোষণা করা দলের সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী। অনেকেই অভিযোগ করছেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিতেই এ ধরনের কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে সানজিদা ইসলাম তুলির বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপ ও টেক্সটের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে দলীয় অভ্যন্তরে অসন্তোষ বাড়ছে বলে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম