ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খুলনায় শিল্পের পুনর্জাগরণে উদ্যোগ নেওয়ার আশ্বাস: হুইপ রকিবুল ইসলাম বকুল

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৭ মাস আগে) ২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৫ অপরাহ্ন

banglahour

একসময় দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনায় এখন শিল্প কার্যক্রম প্রায় নেই বললেই চলে—এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, “খুলনায় এখন আর তেমন কোনো শিল্প নেই, কেবল কিছু কঙ্কালসার ভবন পড়ে আছে।


বৃহস্পতিবার বিকেলে খুলনার নতুন কর ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, খুলনায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে এবং অতীতে এ অঞ্চলের উন্নয়নে কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। “বিগত সময়ে সকল উন্নয়ন গোপালগঞ্জে কেন্দ্রীভূত ছিল,” বলেও মন্তব্য করেন তিনি।


হুইপ বকুল জানান, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কাজ শুরু করেছেন এবং ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ অভ্যন্তরীণ সম্পদ থেকেই সংগ্রহ করা সম্ভব। “বর্তমান সরকার টাকা ছাপিয়ে মূল্যস্ফীতি তৈরি করবে না,” বলেন তিনি।
তিনি আরও আশ্বাস দেন, খুলনায় নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর মাধ্যমে এ অঞ্চলের শিল্প গৌরব পুনরুদ্ধার করা হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।


স্বাগত বক্তব্য দেন খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম