ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহ মেডিকেলে হাম আক্রান্ত আরও ১ শিশুর মৃত্যু, চিকিৎসাধীন ৬৭

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার, ৪:১৬ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে হাম আক্রান্ত মোট ছয় শিশুর মৃত্যু হলো।


হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত ৬৭ শিশু চিকিৎসাধীন রয়েছে।
মৃত শিশুটি কিশোরগঞ্জ জেলার বাসিন্দা। চার মাস বয়সী ওই শিশুকে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। হাম ছাড়াও শিশুটি হৃদযন্ত্রের জটিলতা ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাইনুদ্দিন খান জানান, গত ১৭ মার্চ থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে মোট ১৮১ শিশু হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বর্তমানে চিকিৎসাধীন শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম