ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরের নেছারাবাদে খাস জমির মাটি কাটায় ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ২:৪৪ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৩টি ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।ইটভাটা গুলো হল, আশা ব্রিকস, মর্ডান ব্রিকস ও ডায়মন্ড ব্রিকস ফিল্ড। 
উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠী ইউনিয়নের সংযোগস্থলে পশ্চিম সারেংকাঠী এলাকার সন্ধ্যা নদীর তীরে গতকাল শুক্রবার(৩এপ্রিল)  দুপুরে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

আদালত পরিচালনা করেন, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ওই ইটভাটাগুলো ইট তৈরির জন্য দীর্ঘদিন যাবত খাস জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার দুপুর ১২ টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও অমিত দত্ত প্রত্যেক ইট ভাটার মালিক কে  ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এসময় ইটভাটা প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রমে জড়িত হবে না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। পরে আদালত অভিযানে জব্দ করা ৪টি ট্রলার ভর্তি মাটি সুটিয়াকাঠী ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অমিত দত্ত জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম