চুয়াডাঙ্গার জীবননগরে সরকারি ‘নয়নজুলি খাল’ অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় জীবননগর উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। জীবননগর পৌরবাসীর ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, সাবেক পৌর কমিশনার আব্দুর রশিদ এবং সাবেক কমিশনার ও পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার।
বক্তারা বলেন, নয়নজুলি খালটি একটি সরকারি সম্পদ ও জনগুরুত্বপূর্ণ জলাধার। এটি অবৈধভাবে ভরাট করে রাস্তা নির্মাণের উদ্যোগ আইনবিরোধী এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তারা অবিলম্বে খাল ভরাট কার্যক্রম বন্ধ করে খালটি পুনরুদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ হোসেন, সদস্য সচিব সুমন বিশ্বাস, শ্রমিক নেতা শফিকুল ইসলাম খোকা এবং ছাত্রশিবিরের সাইমুম পারভেজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
