ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সেতুবঞ্চিত মানুষের মুখে হাসি: কুশিয়ারা নদীতে স্বপ্নের সেতুর সমীক্ষা শুরু

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৭ মাস আগে) ৪ এপ্রিল ২০২৬, শনিবার, ৮:৫৬ অপরাহ্ন

banglahour

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কাদিপুর (নয়াবাজার) এলাকায় কুশিয়ারা নদীর উপর একটি সেতু নির্মাণের উদ্যোগে। সেতুবঞ্চিত হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণে সমীক্ষাকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।


সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রচেষ্টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে সেতুটির সমীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ সেতু নির্মিত হলে শরীফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নসহ আশপাশ এলাকার মানুষের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি সিলেট-৩ আসনের ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা তীরবর্তী এলাকাবাসীও এর সুফল ভোগ করবে।


এমপি এমরান আহমদ চৌধুরী জানান, গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত কুশিয়ারা নদীর উপর সেতুটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি। দ্রুত সমীক্ষা শেষ করে মূল প্রকল্পের কাজ শুরু করা হবে। ভবিষ্যতে সেতুর আশপাশের এলাকাকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।


এদিকে, গত দুই দিনে তিনি তার নির্বাচনি এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার আওতায় ধানের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি বলেন, “বর্তমান সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।


পরে তিনি গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা প্রদানের নির্দেশ দেন। এছাড়া ঢাকাদক্ষিণের কাকেশ্বরী নদী ও দত্তরাইল মিনারপাড়ার গ্রামীণ সড়ক পরিদর্শন করে তিনি জানান, খাল খনন ও ভাঙাচোরা সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


গোলাপগঞ্জের পাশাপাশি বিয়ানীবাজারেও কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন এমপি এমরান আহমদ চৌধুরী।


এছাড়া গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর উদ্যোগে তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আপনাদের মাথায় নয়, হৃদয়ে থাকতে চাই। আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়। দোয়া করবেন, যেন আমৃত্যু আপনাদের সেবা করতে পারি।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম