ভৈরবে হামের উপসর্গ নিয়ে ১৬ শিশু হাসপাতালের আইসোলেশনে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে । তাছাড়া ১ জনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং ৪ জনকে চিকিৎসা সেবা দিয়ে ছুটি দেয়া হয়েছে । ভতর্তিকৃতদের নমুনা সংগ্রহ করে ঢাকার পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট পেলে জানাযাবে তারা হামের আক্রান্ত কিনা জানাযাবে।
সিংকঃ এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর জানান, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জন আইসোলেশনে ভর্তি হয়েছে। এর মধ্যে ১ জন কে ঢাকায় রেফার্ড করা হয়েছে এবং ৪ জনকে চিকিৎসা সেবা সুস্থ করে ছুটি দেয়া হয়েছে। হামের রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
তিনি আরো জানান ২০২০ সাল থেকে বিগত ৬ বছর যাবত হামের কোন ক্যাম্পেইন হয়নি। আমরা জনগনকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করবো। তাছাড়া হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন যেন হয় এবং ঘন ঘন হাত ধোয়া ও সচেতন হতে হবে সবাইকে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
