ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে জরুরী হামের টিকাদান কেন্দ্রে উপচে পড়া ভিড়, অভিভাবকদের স্বস্তি

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৬, রবিবার, ১:৫১ অপরাহ্ন

banglahour


হামের প্রাদুর্ভাব বাড়ায় ময়মনসিংহে ৬ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের জরুরি টিকাদান কর্মসুচি শুরু হয়েছে। আজ (রবিবার) সকালে নগরীর চুরখাই ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় টিকাদান কর্মসুচির উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

এসময় সদর স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. সৈয়দ আবু আহমেদ শাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে শিশুদের টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। জেলার সদর, ত্রিশাল এবং ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ৫০০ টিকার লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক  ডা. সৈয়দ আবু আহমেদ শাফি।


কার্যক্রম সম্পন্ন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে জানিয়েছেন সদর  আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 


এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ১৯ নতুন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৬৩ শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ১৭ মার্চ হতে ২২৪ জন শিশু ভর্তি হলে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ১৫৫ জন, আর এ পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম